সারাদেশ

বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের নিয়ে দিল্লিতে বৈঠক, যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১১ জন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের এই ছবি এক্সে পোস্ট করেছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর
বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের নিয়ে দিল্লিতে বৈঠক, যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোতে নিযুক্ত ১১ জন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছিলেন ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ‘অ্যাম্বাসেডরস রিজিওনাল কনফারেন্স’–এ ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।


বিজ্ঞাপন🔥 প্রিমিয়াম ব্র্যান্ড স্পন্সরশিপ স্লট

খবরের ভেতর প্রাসঙ্গিক কাস্টম বিজ্ঞাপন এখানে প্রদর্শিত হবে।



মার্কো রুবিও গতকাল তাঁর এক্স হ্যান্ডলারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি বলেন, ‘এর আগে ভারতে অনুষ্ঠিত আমাদের রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে আমি ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলাম। সম্মেলনটি আয়োজন করেছেন রাষ্ট্রদূত সার্জিও গর। কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং মিশনপ্রধানদের সঙ্গে কথা বলাটা একটা দারুণ বিষয় ছিল।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রাষ্ট্রদূতেরা গর্বের সঙ্গে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন।’

‘অ্যাম্বাসেডরস রিজিওনাল কনফারেন্সে’ যোগ দিতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন গত সোমবার রাতে দিল্লি গিয়েছিলেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে উজবেকিস্তান সফরের কথা রয়েছে মার্কো রুবিওর। তাঁর সঙ্গে শতাধিক মার্কিন কোম্পানির প্রতিনিধিদের একটি ব্যবসায়ী দল থাকবে। সফরের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা।


পাঠকের মন্তব্য (০)

এখনো কোনো অনুমোদিত মন্তব্য নেই। আপনার মতামত জানান।

সম্পর্কিত আরও খবর

Thumbnail

সিলেটের জাফলং ও চা বাগানে পর্যটকদের উপচে পড়া ভিড়, জমজমাট স্থানীয় অর্থনীতি

Thumbnail

ঐতিহ্যবাহী বগুড়ার দই ও পোড়াবাড়ির চমচম পেল বৈশ্বিক জিআই সনদ স্বীকৃতি

Thumbnail

পাবনায় শতবর্ষী ঈশ্বরদী হার্ডিঞ্জ ব্রিজের পাদদেশে পর্যটন পার্ক উদ্বোধন

Thumbnail

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশের টানেল ঘিরে পর্যটনে নতুন দিগন্ত

Thumbnail

কুষ্টিয়ায় ছেঁউড়িয়ায় শুরু হয়েছে তিন দিনের লালন স্মরণোৎসব

Thumbnail

দেশের ৬৪ জেলায় শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় সাংস্কৃতিক উৎসব

হোম বিনোদন ভিডিও সারাদেশ লগইন