দেশের সংগীত জগতে আলোড়ন সৃষ্টি করা প্ল্যাটফর্ম 'কোক স্টুডিও বাংলা' তাদের বহুল প্রতীক্ষিত নতুন সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। দেশীয় লোকগান, বাউল সুর এবং আধুনিক ব্যান্ডের বিট মিলিয়ে এবারও থাকছে চমকপ্রদ সব ফিউশন গান।
সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব জানিয়েছেন, এবারের সিজনে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি গান, সিলেটের ঝুমুর এবং ভাটিয়ালি সুরকে বিশ্বের আধুনিক মিউজিক ট্র্যাকের সাথে সমন্বয় করা হয়েছে। এতে বিদেশি কয়েকজন খ্যাতিমান যন্ত্রশিল্পীও অংশ নিয়েছেন।
প্রথম গানটি আগামী শুক্রবার সন্ধ্যায় তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নতুন অ্যাকাউন্ট খুলুন।
এখনো কোনো অনুমোদিত মন্তব্য নেই। আপনার মতামত জানান।