অপেনহাইমার ছবির ঐতিহাসিক সাফল্যের পর বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান হাত দিয়েছেন তার পরবর্তী রহস্যময় সাইন্স ফিকশন চলচ্চিত্রে। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করতে চলেছেন হলিউড তারকা ম্যাট ডেমন ও স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড।
ছবিটির গল্প সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ না করা হলেও জানা গেছে, এটি সম্পূর্ণ নতুন ধরনের আইম্যাক্স প্রযুক্তিতে শুট করা হবে। ইউনিভার্সাল পিকচার্স ২০২৬ সালের জুলাই মাসে ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
হলিউড বিশেষজ্ঞরা ধারণা করছেন, নোলানের এই নতুন সৃষ্টিও আগের মতো সময়, স্থান এবং পদার্থবিজ্ঞানের জটিল কোনো থিওরি নিয়ে আবর্তিত হবে।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নতুন অ্যাকাউন্ট খুলুন।
এখনো কোনো অনুমোদিত মন্তব্য নেই। আপনার মতামত জানান।