মার্ভেল ভক্তদের জন্য এর চেয়ে বড় চমক আর হতে পারত না। এক দশক ধরে আয়রন ম্যান হিসেবে বিশ্ব কাঁপানোর পর, অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র এবার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরছেন তাদের সবচেয়ে কুখ্যাত সুপারভিলেন 'ডক্টর ডুম' চরিত্রে।
সান দিয়েগো কমিক-কনে রুশো ব্রাদার্সের উপস্থিতিতে মঞ্চে সবুজ আলখাল্লা ও মুখোশ পরে হাজির হন তিনি। মুখোশ খুলে বলতেই গোটা হলরুমে দর্শকদের গগনবিদারী উল্লাস ছড়িয়ে পড়ে।
আসন্ন ছবি 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে'-তে তিনি মাল্টিভার্সের সবচেয়ে বড় হুমকি হিসেবে বাকি সব সুপারহিরোর মুখোমুখি হবেন।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নতুন অ্যাকাউন্ট খুলুন।
এখনো কোনো অনুমোদিত মন্তব্য নেই। আপনার মতামত জানান।