বাউল সম্রাট ফকির লালন শাহের অমর সৃষ্টি ও মানবতাবাদী দর্শনকে স্মরণে রেখে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় কাল রাতে উদ্বোধন হলো তিন দিনব্যাপী বার্ষিক স্মরণোৎসবের। কালী নদীর পাড়ে বসেছে একতারা আর বাউল গানের বিশাল আসর।
উৎসব প্রাঙ্গণে গড়ে উঠেছে গ্রামীণ মেলা, যেখানে মিলছে ঐতিহ্যবাহী বাঁশ ও মাটির তৈরি সামগ্রী, মিষ্টি ও দেশিয় বাদ্যযন্ত্র। লালন একাডেমির মূল মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা ও আন্তর্জাতিক লালন সংগীত সম্মেলন।
উৎসবকে ঘিরে দেশ-বিদেশের গবেষক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে কুমারখালীর এই শান্ত পল্লী যেন পরিণত হয়েছে মিলনমেলায়।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নতুন অ্যাকাউন্ট খুলুন।
এখনো কোনো অনুমোদিত মন্তব্য নেই। আপনার মতামত জানান।