রেশমনগরী রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে পর্দা উঠল সপ্তাহব্যাপী জাতীয় আম, রেশম ও কুটির শিল্প প্রদর্শনীর। উদ্বোধনী দিনেই ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলার স্টলগুলো।
মেলায় প্রদর্শিত হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি, সুতির খাদি পোশাক এবং স্থানীয় কৃষকদের উদ্ভাবিত বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। বয়নশিল্পীরা সরাসরি হ্যান্ডলুমের মাধ্যমে কাপড় তৈরির কৌশলও প্রদর্শন করছেন।
আয়োজকরা জানিয়েছেন, দেশিয় তাঁতশিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জাতীয় বাজারে সরাসরি সংযোগ তৈরি করাই এই মেলার মূল লক্ষ্য।
পাঠকের মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নতুন অ্যাকাউন্ট খুলুন।
এখনো কোনো অনুমোদিত মন্তব্য নেই। আপনার মতামত জানান।